ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

অসুস্থ প্রবাসী বাবাকে গভীর রাতে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ, সখীপুরে চাঞ্চল্য

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
অসুস্থ প্রবাসী বাবাকে গভীর রাতে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ ছবির ক্যাপশন: অসুস্থ প্রবাসী বাবাকে গভীর রাতে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগ
দীর্ঘদিন প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানো এক অসুস্থ প্রবাসীকে গভীর রাতে পৈতৃক ভিটার পাশের রাস্তায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তারই স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন ও ক্ষোভের সৃষ্টি করেছে।

অভিযোগ অনুযায়ী, প্রবাসী জামাল উদ্দিন জীবনের দীর্ঘ সময় বিদেশে কাটিয়ে উপার্জিত অর্থ নিয়মিত পরিবারের কাছে পাঠাতেন। সেই অর্থেই চলেছে সংসার, গড়ে উঠেছে পরিবারের স্বচ্ছলতা। কিন্তু দেশে ফিরে অসুস্থ হয়ে পড়ার পর পরিবারের কাছ থেকে প্রত্যাশিত সেবা-যত্ন পাননি তিনি। একপর্যায়ে গভীর রাতে তাকে বাড়ির পাশের সড়কে ফেলে রেখে চলে যায় তার স্ত্রী ও সন্তানরাএমন অভিযোগ করেছেন স্থানীয়রা।

পরদিন ভোরে পথচারীরা রাস্তার পাশে অসহায় অবস্থায় জামাল উদ্দিনকে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রাথমিক সহায়তার ব্যবস্থা করেন। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়দের ভাষ্য, যে মানুষটি বছরের পর বছর পরিবারকে সুখে রাখতে বিদেশে কঠোর পরিশ্রম করেছেন, শেষ বয়সে তার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মানবিক হতে পারে না। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অসুস্থ প্রবাসীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।